Thumbnail 0
POS And Inventory ব্যবসা

Convention Hall & Event Management ERP

(0 রিভিউ)
৳87500.00
+ কাস্টমাইজেশন ফি: ৳5000.00 (যদি প্রয়োজন হয়)
ডেলিভারি: ম্যানুয়াল (অ্যাডমিন পরীক্ষা করবে)

সম্পূর্ণ কনভেনশন হল ভাড়া ও ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দিন, রাত বা সারাদনি— ৩টি শিফটে হল ভাড়া বুকিং, খরচের হিসাব, রিপোর্ট ও স্টাফ ম্যানেজমেন্ট একসাথে পরিচালনা করা যায়। শুধুমাত্র লগইনকৃত (অথরাইজড) ইউজাররা সিস্টেমটি ব্যবহার করতে পারবেন।

টেক স্ট্যাক:
Python Django HTML5 CSS3 JavaScript Bootstrap5 MySQL Chart.js
মূল ফিচারসমূহ:
  • বুকিং ব্যবস্থাপনা
  • অটো ভাড়া হিসাব
  • ডিসকাউন্ট ও বকেয়া
  • কিস্তিতে অগ্রিম
  • চূড়ান্ত ইনভয়েস
  • দ্বিভাষিক (বাংলা এবং ইংরেজী)
  • ক্যালেন্ডার-চার্ট
  • আসন্ন বুকিং
  • দখলের হার
  • সারমর্ম কার্ড
  • ৩ ধরনের খরচ ও প্রতিটির খাত অনুযায়ী খরচের হিসাব
  • রিপোর্ট জেনারেশন
  • স্টাফ ম্যানেজমেন্ট
  • স্টাফ বেতন/অগ্রিম
  • ইভেন্ট ভাড়া
  • মেহেদি বুকিং যুক্তকরণ
  • মালিকপক্ষ হতে গিফ্ট ডিসকাউন্ট ব্যবস্থা
  • অথেন্টিকেশন
  • মোবাইল রেসপনসিভ
পেমেন্ট যাচাইয়ের পর সোর্স কোড আপনার ইমেইলে পাঠানো হবে।
ক্যাটাগরিPOS And Inventory
লাইসেন্স Commercial Use
যোগ করার তারিখ09 Aug 2026

কনভেনশন হল একটি Django-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন যা যেকোনো কনভেনশন বা ইভেন্ট স্পেসের পুরো ভাড়া ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে। দিন, রাত ও সারাদিন— ৩ টি শিফটে হল ভাড়া বুকিং, খরচের হিসাব, বিস্তারিত রিপোর্ট ও স্টাফ ম্যানেজমেন্ট—সবকিছু একই প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা যায়। সিস্টেমটি শুধুমাত্র অনুমোদিত (লগইনকৃত) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত, যা তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে।

১. বুকিং ব্যবস্থাপনা
দিন/রাত/সারাদিন—৩ ধরনের শিফটে বুকিং করা যায়।

একই তারিখ ও শিফটে দ্বৈত বুকিং এবং সারাদিন বনাম আলাদা শিফটের মধ্যে দ্বন্দ্ব স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করা হয়।

২. অটো হল ভাড়া গণনা
অতিথি সংখ্যা লেখার সাথে সাথেই মোট ভাড়া স্বয়ংক্রিয়ভাবে গণনা হয়।

৩. ডিসকাউন্ট ও বকেয়া হিসাব
বুকিং ফর্মেই ছাড়ের অপশন থাকে।

প্রথম রসিদ থেকেই ছাড় বাদ দিয়ে বকেয়া হিসেবে দেখানো হয়।

৪. কিস্তিতে অগ্রিম ট্র্যাকিং
একটি বুকিংয়ের বিপরীতে একাধিকবার অগ্রিম নেওয়ার সুযোগ।

প্রতিটি কিস্তি আলাদাভাবে সংরক্ষিত হয় এবং প্রতিটির জন্য প্রিন্টযোগ্য রসিদ পাওয়া যায় (যাতে সেই মুহূর্ত পর্যন্ত সব কিস্তির সঞ্চিত হিসাব থাকে)।

৫. চূড়ান্ত বিল/ইনভয়েস
গণনা: হল ভাড়া (ছাড়ের পর) + সার্ভিস বয় চার্জ (জনপ্রতি নির্ধারিত) − প্রদত্ত অগ্রিম = প্রদেয় বাকি।

কোম্পানির লেটারহেডে প্রিন্টের জন্য ফাঁকা জায়গাসহ প্রফেশনাল ইনভয়েস।

৬. দ্বিভাষিক সমর্থন (বাংলা/English)
টপবারের ডানপাশে টগল বোতাম দিয়ে যেকোনো পেজ থেকে ভাষা পরিবর্তন করা যায়।

সংখ্যা, তারিখ, মাসের নাম—সবকিছুই ভাষা অনুযায়ী পরিবর্তিত হয়।

৭. ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড
বুকিং বাটন ও মাসিক ক্যালেন্ডার-চার্ট (যেখানে প্রতিটি দিনে দিন ও রাত শিফটের বুকিং স্ট্যাটাস দেখা যায়)।

আসন্ন বুকিং ও দখলের হার।

সারমর্ম কার্ড (মোট বুকিং, আয়, খরচ ইত্যাদি)।

৮. খরচের হিসাব
তিন ধরনের খরচ: ইনভেস্টমেন্ট, নিয়মিত ও অন্যান্য—প্রতিটির নিজস্ব খাত/অপশন রয়েছে।

৯. বিস্তারিত রিপোর্ট
মাসিক আয়/খরচ/নিট মুনাফার রিপোর্ট।

গত ৬ মাসের ট্রেন্ড চার্ট, খরচের খাতভিত্তিক বিভাজন, অনুষ্ঠানের ধরন অনুযায়ী আয়।

১০. স্টাফ ম্যানেজমেন্ট
শুধুমাত্র অ্যাডমিন ভূমিকার ইউজার নতুন স্টাফ/লগইন অ্যাকাউন্ট তৈরি, সম্পাদনা ও মুছে ফেলতে পারবেন।

স্টাফের বেতন/অগ্রিম প্রদান ও প্রিন্টযোগ্য স্লিপ জেনারেশন।

সব সক্রিয় স্টাফের মাসিক বেতন, প্রদত্ত ও বাকি প্রাপ্য দেখিয়ে একটি প্রিন্টযোগ্য বেতন শিট।

১১. ইভেন্ট ভাড়া
ইভেন্ট আইটেম সিলেক্ট করে মূল্য নির্ধারণ।

একই গ্রাহকের নামে আগের তারিখের কোনো মেহেদি বুকিং থাকলে তা মূল বিলে যুক্ত করা যায় (তার অগ্রিমসহ)।

সর্বমোট বিলে মালিকের পক্ষ থেকে ঐচ্ছিক গিফ্ট ছাড় দেওয়ার সুযোগ।

১২. অথেন্টিকেশন ও নিরাপত্তা
সাইট-ওয়াইড লগইন মিডলওয়্যার, তাই লগইন ছাড়া কোনো পেজ দেখা যায় না।

প্রফেশনাল টিল-গোল্ড থিম ও সম্পূর্ণ মোবাইল রেসপনসিভ (অফ-ক্যানভাস সাইডবার ড্রয়ারসহ)।

লাইসেন্স শর্তাবলী:

Commercial Use, Resale Prohibited

এখনো কোনো রিভিউ নেই।

কাস্টমাইজেশন ফি (সম্ভাব্য)
কাস্টমাইজেশন টাইপ আনুমানিক ফি সময়
লোগো, ফেভিকন ও ব্র্যান্ডিং পরিবর্তন ৳ ৩০০ - ৳ ৫০০ ১-২ ঘণ্টা
একটি নতুন পৃষ্ঠা যোগ করা ৳ ৫০০ - ৳ ১,০০০ ২-৪ ঘণ্টা
পেমেন্ট গেটওয়ে যোগ করা ৳ ১,০০০ - ৳ ২,০০০ ৪-৮ ঘণ্টা
হোস্টিং ও ডোমেইন সেটআপ ৳ ৫০০ - ৳ ১,০০০ ১-২ ঘণ্টা
কাস্টম ফিচার ডেভেলপমেন্ট আলোচনা সাপেক্ষে নির্ভর করে
কিভাবে কাস্টমাইজেশন অনুরোধ করবেন?

প্রোডাক্টটি কার্টে যোগ করার পর চেকআউট পেজে আপনার কাস্টমাইজেশন অনুরোধ লিখতে পারবেন। অ্যাডমিন আপনার অনুরোধ পর্যালোচনা করে কোট দেবে।

1 / 1
Full size image
Image